EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

কেরালায় গাড়ি-লরির সংঘর্ষে নিহত ৮, সবাই শিক্ষার্থী বলে ধারণা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

কেরালায় গাড়ি-লরির সংঘর্ষে নিহত ৮, সবাই শিক্ষার্থী বলে ধারণা
অ অ

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে একটি গাড়ির সঙ্গে লরির সংঘর্ষে তাদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কেরালা রাজ্যের ত্রিশুর জেলার একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একটি লরি সড়কের পাশে পার্ক করা ছিল। অন্যদিকে আটজনকে বহনকারী গাড়িটি পার্ক করা লরিটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ত্রিশুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে।

সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময়ে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন অনেকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি লাইভ

আরও পড়ুন