EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

বন্দর আব্বাসের কাছে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে ইরানে?

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ এএম

বন্দর আব্বাসের কাছে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে ইরানে?

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশে পাঁচটির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কেশমের কাছে হরমুজ প্রণালি থেকেও চারটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপকর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা এ ধরনের কোনো ঘটনার খবর তাঁদের কাছে আসেনি।

বিস্ফোরণের শব্দের উৎস এবং ঘটনার প্রকৃত কারণ নিয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন