মস্কোয় পুতিন-জয়শঙ্কর বৈঠক: মোদীর বার্তা পৌঁছালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:০৭ এএম
মস্কোয় পুতিন-জয়শঙ্কর বৈঠক। ছবি: এএফপি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে পুতিনের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা তুলে দেন তিনি।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “আজ মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা তাঁর হাতে তুলে দিয়েছি।”
দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে তিনি আরও উল্লেখ করেন, “২৭তম ‘আইআরআইজিসি-টেক’ (IRIGC-TEC)-এর অধীনে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত বিষয়গুলো তাঁকে জানিয়েছি এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছি। এ বিষয়ে তাঁর দিকনির্দেশনাকে মূল্যবান মনে করি।”
পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বৈঠকে কেবল দ্বিপক্ষীয় বিষয়ই নয়, বরং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।