ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের ফোনালাপ, আলোচনায় মধ্যপ্রাচ্য
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফোনালাপে যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক উঠে আসে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও অঞ্চলটির বিভিন্ন ঘটনাবলি নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় যৌথ ও চলমান আন্তর্জাতিক উদ্যোগগুলো নিয়েও তারা আলোচনা করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর দুই দেশ যৌথভাবে নজর রাখার বিষয়ে গুরুত্ব দেন।
আরও পড়ুন