EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা বাতিল ও সব ফ্রন্টে যুদ্ধ শেষ না হলে হরমুজ খুলব না: ইরানের স্পিকার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

নিষেধাজ্ঞা বাতিল ও সব ফ্রন্টে যুদ্ধ শেষ না হলে হরমুজ খুলব না: ইরানের স্পিকার

ছবি: সংগৃহীত

অ অ

তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত, সব ফ্রন্টে যুদ্ধ শেষ এবং মার্কিন অবরোধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের জাতীয় সংসদ তথা মজলিশে শুরায়ে ইসলামীর (ইরানের পার্লামেন্ট) ১৮০তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন  ইরানের সংসদ স্পিকার বাঘের গালিবাফ।

তিনি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকে (MoU) নির্ধারিত সব শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত এবং মার্কিন অবরোধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না। 

তিনি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকে নির্ধারিত শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। এসব শর্তের মধ্যেই রয়েছে অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ মুক্ত করা, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব ফ্রন্টে হুমকি ও সামরিক অভিযান বন্ধ করা।

ইরানের পার্লামেন্টের স্পিকার সতর্ক করে বলেন, শত্রুপক্ষের কর্মকাণ্ডের মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান তাদের আরও বড় পরাজয় ঘটানোর জন্য প্রস্তুত।

যুদ্ধক্ষেত্র, কূটনীতি ও সামরিক শক্তির সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, ইসলামি ইরানের মহান জনগণের সমর্থন ও সহযোগিতা এবং ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর দিকনির্দেশনায় ইরানি জনগণের মহত্ত্ব ও বিশাল বিজয় আমেরিকার আইনি ও রাজনৈতিক পরাজয়ের একটি দলিল হয়ে উঠেছে—যা ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU)-এর মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

কলিবাফ আরও বলেন, আমরা যেমনটা আগেই অনুমান করেছিলাম, হতাশা থেকে যুদ্ধ শেষ করার চুক্তি মেনে নেওয়া শত্রুপক্ষ তাদের বড় রাজনৈতিক পরাজয়ের ক্ষতিপূরণ করতে শিগগিরই নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের কর্মকাণ্ড মোকাবিলায় দেশটি প্রস্তুত রয়েছে উল্লেখ করে ইরানি সংসদ স্পিকার বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান শত্রুপক্ষের কর্মকাণ্ড ও অগ্রগতির মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আগের চেয়ে আরও বড় পরাজয় তাদের ওপর চাপিয়ে দিতে প্রস্তুত। পার্সটুডে

আরও পড়ুন