EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ডাক্তারি ভর্তি পরীক্ষা নিট-ইউজি-তে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে টানা এক মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে অবশেষে সরে দাঁড়ালেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান...

বিবিসি বাংলা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের সদ্য পদত্যাগ করা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি: সংগৃহীত

অ অ

পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ডাক্তারি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ধরে দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় এক মাসেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।

শনিবার (২৫ জুলাই) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের কথা জানিয়েছেন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যন্তর মন্তরসহ দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলো যাতে এর সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যেন বজায় থাকে, ভারতের একটি ছাত্রের ভবিষ্যতও যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে, এবং আমাদের সন্তানরা যেন পড়াশোনায় সময় দিয়ে ক্যারিয়ার গড়ায় মনোযোগ দিতে পারে— এসব কথা মাথায় রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

এর আগে কংগ্রেসসহ সব বিরোধী দল তার পদত্যাগের দাবি তুলেছিল।


আরও পড়ুন