EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ মনে করছে মোদি সরকার: সোনিয়া

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ এএম

শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ মনে করছে মোদি সরকার: সোনিয়া

ছবি: সংগৃহীত

অ অ

ভারতের শিক্ষা ব্যবস্থা ও নিট প্রশ্নফাঁস ইস্যুতে চলমান ছাত্র আন্দোলন দমনে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।

তিনি অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদি সরকার প্রতিবাদী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।

শুক্রবার (২৪ জুলাই) ইংরেজি দৈনিক দ্য হিন্দু-তে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধি বলেন, দেশের শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিতের দাবি জানাচ্ছে। কিন্তু তাদের দাবি শোনার পরিবর্তে কেন্দ্রীয় সরকার কঠোর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোনিয়া বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোরতা নতুন নয়। অতীতেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশস্ত্র ও আধাসামরিক বাহিনীর অভিযান এবং আন্দোলনরত নারী কুস্তিগীরদের ওপর নিপীড়নের ঘটনা দেশবাসী ভুলে যায়নি।

তিনি আরও বলেন, প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষা ব্যবস্থার অবনতির বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দিন দিন আরও জোরালো হচ্ছে। তরুণরা সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার ও একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে সোচ্চার হলেও সরকার তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে।

সোনিয়া গান্ধির দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা উদ্বেগজনক এবং এটি দেশের শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

সূত্র: দ্য হিন্দু

আরও পড়ুন