EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিট প্রশ্ন ফাঁস: কলকাতায় সিজেপি ও বামদের যৌথ মিছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

পৃথক মিছিলের অনুমতি না পেয়ে বাম ছাত্র সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দেয় ‘ককরোচ জনতা পার্টি’; শিয়ালদহ থেকে ধর্মতলা মুখরিত রাজপথ, সরব ছিল কংগ্রেসও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম

নিট প্রশ্ন ফাঁস: কলকাতায় সিজেপি ও বামদের যৌথ মিছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে কলকাতায় বাম ও সিজেপির যৌথ বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

অ অ

মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফেরানো এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (২৪ জুলাই) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কলকাতা পুলিশ থেকে আলাদাভাবে মিছিল করার অনুমতি না পাওয়ায় সিজেপি সমর্থকরা বাম ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামেন। মিছিলের নির্ধারিত সময়ের আগেই শিয়ালদহ স্টেশনের সামনে হাজার হাজার ছাত্র, যুব ও চাকরিজীবী মানুষ সমবেত হন। সেখান থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয়।

 মিছিলে সামিল আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তরে বঞ্চনার বিরুদ্ধে অবস্থানরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বিতর্কিত প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেন। 

এদিকে একই দাবিতে শুক্রবার কলকাতায় পৃথক কর্মসূচি পালন করেছে কংগ্রেসও। শিক্ষাক্ষেত্রে জালিয়াতি বন্ধ ও স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলার মূল সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের নেতাকর্মীরা।

নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের উত্তাপ এখন রাজধানী দিল্লি ছাড়িয়ে রাজপথের বিক্ষোভে কলকাতায় ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন