EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে সৈকতে শিশুকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি মা ও তার মেয়ের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম

যুক্তরাজ্যে সৈকতে শিশুকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি মা ও তার মেয়ের মৃত্যু

ছবি সংগৃহীত

অ অ

যুক্তরাজ্যের এসেক্সের একটি সৈকতে সাত বছরের এক শিশুকে বাঁচাতে গিয়ে এক বাংলাদেশি শিক্ষিকা ও তার ১৫ বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে ওয়েস্ট মার্সি সৈকতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সেলিনা রহমান (৪২) ও তাঁর মেয়ে সামিহা (১৫)। সেলিনা যুক্তরাজ্যে বসবাসকারী বিএনপি নেতা মনসুর রহমানের স্ত্রী। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। দুর্ঘটনাকবলিত শিশুটি তাঁদের নিকটাত্মীয়। তাকে গুরুতর অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, ১০ সদস্যের পরিবারটি গ্রীষ্মের ছুটিতে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিল। সে সময় জোয়ারের তীব্র ঢেউয়ে এক শিশু ভেসে যেতে থাকলে মা ও মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, হঠাৎ পায়ের নিচের বালু ধসে পড়লে তাঁরা পানিতে তলিয়ে যান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও মা-মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ আসা বড় ঢেউয়ের তোড়ে সবাই বিপদগ্রস্ত হয়ে পড়েন। নিহত মা ও মেয়ে খুব ভালো সাঁতার জানতেন না।

উল্লেখ্য, যুক্তরাজ্যে মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত উন্মুক্ত পানিতে পড়ে অন্তত ২৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন