EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরাকে ইরানের হামলায় নিহত আরও এক মার্কিন সেনা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

ইরাকে ইরানের হামলায় নিহত আরও এক মার্কিন সেনা

ছবি: সংগৃহীত

অ অ

উত্তর ইরাকে ইরানের হামলায় আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরেক সেনাসদস্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার সময় ওই সেনা নিহত হন। একই ঘটনায় আহত হন আরও একজন মার্কিন সেনা।

সেন্টকম আরও জানায়, শুক্রবার জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার অভিযোগ করছে। ওয়াশিংটন ইরানের কয়েকটি বন্দরের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।

প্রায় এক মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সপ্তাহ থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে টানা নবম রাতের মতো ইরানে নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সেন্টকমের দাবি, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

বিবিসির তথ্য অনুযায়ী, জর্ডানের সামরিক স্থাপনায় হামলার যাচাইকৃত ভিডিওতে অন্তত দুটি আঘাত ও একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪২০ জন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন