EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সময় ঘনিয়ে আসছে, কড়া সতর্কবার্তা আইআরজিসির

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের সময় ঘনিয়ে আসছে, কড়া সতর্কবার্তা আইআরজিসির
অ অ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিরুদ্ধে সামরিক অভিযানের চূড়ান্ত প্রস্তুতি চলছে। মার্কিন বাহিনীর সময় ঘনিয়ে আসছে। 

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক চলাচল ও সরঞ্জামের চিত্র আইআরজিসির নখদর্পণে। এ অঞ্চলে মার্কিন বাহিনীর সব ধরনের তৎপরতা ইরানি নৌ ইউনিটগুলোর পূর্ণ নজরদারির আওতায় রয়েছে।

বিবৃতিতে বলা হয়, “এই অঞ্চলের জলসীমায় সেন্টকমের নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে অভিযানের দিকে ইরানি বাহিনী এগিয়ে যাচ্ছে।”

বিবৃতির শেষে সংক্ষিপ্ত কিন্তু কড়া সতর্কবার্তা দিয়ে বলা হয়, “অপেক্ষা করুন।”

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রও সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোর ওপর নতুন করে কোনো হামলা চালায়, তাহলে তার জবাব হবে “অত্যন্ত ধ্বংসাত্মক”।

সূত্র: ইরনা

আরও পড়ুন