মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত
মেক্সিকোর দক্ষিণাঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
এর কেন্দ্রস্থল ছিল গুয়াতেমালা সীমান্তসংলগ্ন মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের পুয়ের্তো মাদেরো বন্দরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন