EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার
অ অ

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোদারকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশে প্রশিক্ষণে সহায়তার অভিযোগে শুক্রবার (৩ জুলাই) তাকে হেফাজতে নেয় দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলের অবৈধ নিয়োগ ও বিদেশ প্রশিক্ষণে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০০৬ সালে ইয়োশিথা রাজাপাকসেকে নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ৭৩ বছর বয়সী এই নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে। এই অভিযোগে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের শেষ দিকে দেশটির নৌবাহিনী প্রধান ছিলেন কারান্নাগোদা। ২০১৯ সালে তাকে ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ পদবিতে ভূষিত করা হয়। তবে বর্তমানে নৌবাহিনীতে তার কোনো সক্রিয় ভূমিকা নেই। 

এদিকে কারান্নাগোদার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে ২০২৫ সালের মার্চে ব্রিটেনের নিষেধাজ্ঞার মুখে পড়েন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে হত্যার অভিযোগও রয়েছে।

আরও পড়ুন