EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৪ এএম

এবার মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

গত পহেলা মার্চে বাহরাইনের যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম নৌবহর সদর দপ্তরে ইরানের হামলা। ছবি : এএফপি

অ অ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বুধবার (১০ জুন) বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই পাল্টা আক্রমণ চালানো হয়।

আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে শাহেদ-১৩৬ (একপথে আঘাত হানা সক্ষম) ড্রোন ব্যবহার করে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালানো হয়।

এর আগে হরমুজ প্রণালির কাশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও বাসিন্দাদের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, পরে বন্দর আব্বাস এবং জাস্ক এলাকার আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।”

আরও পড়ুন