EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের
অ অ

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ইরান ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত বন্ধ করছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছাতে আগ্রহী এবং এ নিয়ে আলোচনা চলছে।

ইরানের সামরিক বাহিনী আজ সোমবার ঘোষণা করেছে যে, এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রথম দফার হামলা এখন শেষ হয়েছে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, যদি ইসরায়েল লেবাননের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে তারা আবারও হামলা শুরু করতে পারে।

ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, রবিবার গভীর রাতে তেহরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এপ্রিলের যুদ্ধবিরতির পর এই ঘটনাই দুই প্রতিপক্ষের মধ্যে প্রথম সরাসরি হামলা।

প্রতিবেদনে বলা হয়েছে, খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় প্রধান কার্যালয় জানিয়েছে যে, ‘লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে’ ইরান ইসরায়েলকে ‘বেদনাদায়ক জবাব’ দিয়েছে, কারণ ইসরায়েল গতকাল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালিয়েছিল।

তারা আরও বলেছে, ‘সেই অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেওয়া হচ্ছে। তবে জোর দিয়ে বলা হচ্ছে যে, যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, বিশেষ করে দক্ষিণ লেবাননে, তাহলে এর জবাবে আরও কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন