EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

লেবানন থেকে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১২:৪৫ এএম

হিজবুল্লাহর হামলায় কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

লেবানন থেকে নতুন করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে এবং কিরিয়াত শমোনাসহ উত্তরাঞ্চলের একাধিক স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সেটি প্রতিহত করা হয়। পাশাপাশি আরেকটি সন্দেহজনক আকাশযান লেবানন সীমান্তের কাছাকাছি ইসরায়েলি ভূখণ্ডে আছড়ে পড়ে। ওই অঞ্চলে থাকা সংবাদদাতারা জানান, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে অন্তত ১০টি রকেট নিক্ষেপ করা হয় এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত সক্রিয় করা হয়।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা পূর্ব লেবাননের জৌতার শহরের উপকণ্ঠে ইসরায়েলি সেনাবাহিনীর মারকাভা ট্যাংক লক্ষ্য করে নির্দেশিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের দাবেইন শহরের উপকণ্ঠে অগ্রসর হওয়ার সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ব্যবহার এবং সরাসরি সংঘর্ষের কথাও জানিয়েছে গোষ্ঠীটি।

বর্তমানে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়াহর উপকণ্ঠে অবস্থান করছে। অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-লেবানন সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

আরও পড়ুন