পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ে ৮ জনের মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে প্রবল কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের fআঘাতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র গতিতে ধেয়ে আসা এই ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে পড়েছে এবং ঘরবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর ফলে রেল ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কলকাতার রাসবিহারী, রবীন্দ্র সরোবর, নেতাজি নগর, টালিগঞ্জ ও পার্ক স্ট্রিটসহ মহানগরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়। পরবর্তীতে কলকাতা পৌরসভা, পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঝড়ের কারণে শিয়ালদহ ও হাওড়া শাখার বিভিন্ন রুটে গাছপালা ভেঙে ওভারহেড তারের ওপর পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় এবং কলকাতা বিমানবন্দরেও কিছু সময়ের জন্য বিমান ওঠানামা সীমিত রাখতে হয়।
এই দুর্যোগে কলকাতায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ওভারহেড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপরজন চেতলা এলাকায় দেয়।