EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

তৃণমূলের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

পৌর নিয়োগ দুর্নীতি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:১৫ এএম

তৃণমূলের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

অ অ

পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসু। সোমবার রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করে।

ইডি সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে দশটায় ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন সুজিত বসু। সেখানে টানা সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

কলকাতার লেকটাউনের প্রভাবশালী এই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এর আগে তাঁর বাসভবন, কার্যালয় ও রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ইডি।

তবে সুজিত বসু দাবি করেছিলেন, সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে তাঁর নাম নেই। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে পরাজিত হন তিনি।

আরও পড়ুন