EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ হাকিম

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:২৫ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, চিফ হুইপ ফিরহাদ হাকিম

ছবি: সংগৃহীত

অ অ

১৫ বছর ক্ষমতায় থাকার পর এখন বিরোধী দলের আসনে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় বিজেপি। গেরুয়া ঝড়ে দল যেমন পর্যুদস্ত হয়েছে, তেমনি হেরে গেছেন দলের প্রধান মমতা ব্যানার্জিও। ফলে বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে একটা জল্পনা ছিলই। অবশেষে দলের বিধায়ক ও সিনিয়র নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত করল তৃণমূল কংগ্রেস।

১৯৯৮ সালে তৃণমূল দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মমতার বিশ্বস্ত সঙ্গী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম আসনে পরাজয়ের পর ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ী হন মমতা। সেই সময় এই ভবানীপুর আসনটি মমতার জন্য ছেড়ে দিয়েছিলেন শোভনদেব। পরে অবশ্য উপনির্বাচনে জয়ী হন শোভনদেব। ২০২৬ সালের নির্বাচনেও বালিগঞ্জ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন তৃণমূলের এই সিনিয়র নেতা।

এর পাশাপাশি বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিফ হুইপ হলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তৃণমূলের ভরাডুবির মধ্যেই কলকাতা বন্দর আসন থেকে জয়লাভ করে নিজের মুখ উজ্জ্বল করেছেন দলের আরেক সিনিয়র নেতা ফিরহাদ হাকিম। শোভনদেবের মতো তিনিও মমতার দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। তাকে বিধানসভায় তৃণমূলের চিফ হুইপ করা হলো।

অন্যদিকে দলের দুই বিধায়ককে উপ বিরোধী দলনেতা/নেত্রী করা হয়েছে। এর একজন হলেন অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়জন অসীমা পাত্র।

এবারের নির্বাচনে চৌরঙ্গী আসন থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন টলিউড অভিনেত্রী নয়না বন্দ্যোপাধ্যায় এবং হুগলির ধনেখালি আসন থেকে জয়ী হয়েছেন অসীমা পাত্র।

শনিবার সকালে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাতে বিধানসভায় এই পদগুলোর জন্য বিধায়কদের নির্বাচিত করেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

আরও পড়ুন