EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন হর্ষবর্ধন শ্রিংলা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৩৭ পিএম

শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন হর্ষবর্ধন শ্রিংলা
অ অ

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৯ মে) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে রাজ্যের প্রথম বিজেপি সরকারকে নেতৃত্ব দেওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, পশ্চিমবঙ্গের জনগণের দেওয়া এই জনাদেশ রাজ্যে স্থিতিশীলতা, উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশারই প্রতিফলন।

তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ আরও নিরাপদ, সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

আরও পড়ুন