থালাপতি বিজয়কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ৩ দলের
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:১৫ পিএম
ছোট দলগুলোর সমর্থনে অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। থালাপতি বিজয়কে আনুষ্ঠানিকভাবে ‘নিঃশর্ত সমর্থন’ জানিয়েছে দুই বাম দল ও ভিসিকে।
এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়,এর আগে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি-মার্ক্সবাদী (সিপিএম-এম) একটি কার্যনির্বাহী বৈঠকে বসে। বৈঠক শেষে দুই বাম দলের এক যৌথ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
গণতন্ত্রে উত্থান-পতনকে স্বীকার করে সিপিআই-এর রাজ্য সম্পাদক ভীরাপান্ডিয়ান বলেন, ‘জনগণের রায়কে সম্মান জানিয়ে টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
টিভিকে সিপিআই, সিপিআই(এম) এবং ভিসিকে-র সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের দলীয় বৈঠক হয়েছিল। গণতন্ত্রে উত্থান-পতন থাকা স্বাভাবিক।
তামিলনাড়ুর জনগণ টিভিকে-কে সমর্থন করে নির্বাচিত করেছে। আমরাও গণতান্ত্রিক উপায়ে এই সিদ্ধান্ত নিয়েছি বলে যোগ করেন এই রাজ্য কর্তা।
এদিকে, তামিলনাড়ু সিপিআই(এম)-এর সম্পাদক শানমুগাম বলেছেন, রাজ্য সরকার গঠনে বিলম্বের সুযোগে রাষ্ট্রপতি শাসন করে। বিজেপি যাতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে দলগুলো টিভিকে-কে সমর্থন জানিয়েছি।
এদিকে, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটি) দলের উচ্চ-পর্যায়ের কমিটির বৈঠক বর্তমানে জুম অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দলটি টিভিকে-কে সমর্থন করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিপিআই,সিপিআই(এম) এবং ভিসিকে টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ায়। দলটির চেন্নাই সদর দপ্তরের বাইরে কর্মী ও সমর্থকরা বাজি ফোটাচ্ছেন এবং মিষ্টি বিতরণ করছেন।