EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৩:৩১ এএম

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন।

ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে জানা গেছে, নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন। ওই ইউনিটকে জানজান অঞ্চলে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত বোমার কারণে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি ঝুঁকির মধ্যে ছিল। এসব জমি নিরাপদ করতে অভিযান চালানো হচ্ছিল।

অভিযান চলাকালে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ১৪ সদস্য নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।

ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন