EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্প ও পুতিনের দেড় ঘণ্টা ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম

ট্রাম্প ও পুতিনের দেড় ঘণ্টা ফোনালাপ, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা
অ অ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার (২৯ এপ্রিল) দেড় ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে।

ফোনালাপে পুতিন ও ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে পুতিন ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। সূত্র: সিএনএন ও আল-জাজিরা

আরও পড়ুন