আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলার অভিযোগ, নিহত ৭
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নিহত ও আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রয়েছেন।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে প্রায় ৩০ জনই কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্য মন্ত্রণালয় এ ঘটনাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে।
তালেবান কর্তৃপক্ষের দাবি, হামলায় মর্টার ও রকেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, কিছু সূত্র বিবিসিকে জানিয়েছে যে, হামলায় যুদ্ধবিমান ও ড্রোনও ব্যবহৃত হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, হামলার সময় পুরো ক্যাম্পাসজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা পরিস্থিতিকে অত্যন্ত আতঙ্কজনক করে তোলে। সূত্র: বিবিসি
-69efe3524756b.jpg)