EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ: ইরানি স্পিকার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ: ইরানি স্পিকার

ছবি: সংগৃহীত

অ অ

তেহরানের কাছে লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ।

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ এ কথা বলেছেন বলে জানিয়েছে ইরানের বিভিন্ন গণমাধ্যম।

টেলিফোনে ইরানি স্পিকার বলেন, তেহরানের কাছে ‘ইরানে যুদ্ধবিরতির’ সমান গুরুত্ব বহন করে ‘লেবাননে যুদ্ধবিরতি’।

কালিবাফ বলেন, ‘‘ইসলামাবাদে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার সময় এবং তার পরেও ইরান ‘শত্রুপক্ষকে বাধ্য করতে’ গুরুত্বসহকারেচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা ‘স্থায়ী যুদ্ধবিরতি’তে সম্মত হয়।’’

ইরানি গণমাধ্যম জানায়, তিনি আজ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেছেন।

খবরে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে পাকিস্তানি প্রতিনিধি দল তেহরান সফর করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে কালিবাফ ইরানের ক্ষমতাকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছেন। সাম্প্রতিক ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় তিনি ইরানি প্রতিনিধি দলের প্রধান ছিলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল বলেছেন, রবিবার আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান ‘চলমান’ রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে তিনি কিছু নিশ্চিত করেননি। [সূত্র: বিবিসি]

আরও পড়ুন