যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে তেলের দামে বড় ধস
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই নাটকীয় ঘোষণার পর কমা শুরু করে তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৩৫ ডলারে নেমে যায়।
এর আগে ইরান-এর তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টাপাল্টি হিসেবে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছিল।
আরও পড়ুন
