EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান-পাকিস্তান আলোচনা নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ আরাঘচির

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

ইরান-পাকিস্তান আলোচনা নিয়ে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ আরাঘচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

অ অ

ইরান-পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের অবস্থানকে মার্কিন গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করছে। বিশেষ করে, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা ভেঙে গেছে—এমন দাবি সঠিক নয়।

এর আগে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, ইরান ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজি নয় এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তবে আরাঘচি এই তথ্য নাকচ করে দেন।

তিনি বলেন, পাকিস্তানের প্রচেষ্টার জন্য তেহরান কৃতজ্ঞ এবং ইসলামাবাদে আলোচনায় যেতে কখনোই অস্বীকৃতি জানায়নি। তার ভাষায়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি স্থায়ী ও চূড়ান্ত সমাপ্তি নিশ্চিত করা।

বিবৃতির শেষে উর্দু ভাষায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখে ইসলামাবাদের প্রতি সমর্থন জানান তিনি।

আরাঘচির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানও দ্রুত সাড়া দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স-এ পোস্ট দিয়ে বলেন, ‘আপনার এই স্পষ্টীকরণের জন্য ধন্যবাদ, প্রিয় ভাই আরাঘচি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে। চীন ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক কাজে লাগিয়ে এই উদ্যোগ জোরদার করার চেষ্টা করছে ইসলামাবাদ।

আরও পড়ুন