লারিজানির মৃত্যুতে মোজতবা খামেনিকে পুতিনের শোকবার্তা
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত বার্তায় পুতিন বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানির মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা গ্রহণ করুন।’
লারিজানিকে ‘রাশিয়ার সত্যিকারের বন্ধু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং তিনি ‘সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার দাবি করে, তেহরানের কাছে এক বিমান হামলায় লারিজানিকে হত্যা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পরে নিশ্চিত করে, ওই হামলায় লারিজানি ছাড়াও তার ছেলে, সহযোগী রেজা বায়াত এবং আরও কয়েকজন নিহত হয়েছেন।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ‘ইরানের সার্বভৌম নেতৃত্বের প্রতিনিধিদের হত্যা বা ক্ষতিসাধনের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে নিন্দা জানায় রাশিয়া।’
সূত্র: আনাদোলু এজেন্সি