EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুই প্রবাসী বাংলাদেশি।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

অ অ

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুই প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন।

নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার।

গুরুতর আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন। 

আরও পড়ুন