EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

অ অ

ইরানে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর নিয়োগকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জনগণ তাদের সর্বোচ্চ নেতা নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে, পিয়ংইয়ং তা সম্মান করে।

পাশাপাশি, ইরানের বিরুদ্ধে চলা সামরিক হামলা আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা বৃদ্ধি করছে বলে মন্তব্য করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ও বৃহত্তম নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’- থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ তদারকি করেছেন।

কিম জং উন বলেন, শক্তিশালী পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণ দেশের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত দায়িত্ব।

উত্তর কোরিয়া দাবি করে, তাদের পারমাণবিক সক্ষমতা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য প্রয়োজন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পুনরুজ্জীবনের আগ্রহ দেখিয়েছে।

কিম জং উনও ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে দুই দেশের সম্পর্ক উন্নত হতে পারে।

আরও পড়ুন