EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

ছবি: সংগৃহীত

অ অ

ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ‘বড় হামলা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

শুক্রবারের (৬ মার্চ) স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।

এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।

নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। [সূত্র: বিবিসি]


০৭ মার্চ ২০২৬

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করা হবে না: ইরানের প্রেসিডেন্ট

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করা হবে না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না।

ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিগত দিনগুলোতে হওয়া হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখপ্রকাশ করেছেন। [সূত্র: আল–জাজিরা]

০৭ মার্চ ২০২৬

মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা

মাল্টার পতাকাবাহী তেলের ট্যাংকারে ইরানের হামলা

উপসাগরীয় অঞ্চলে ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং পরিস্থিতি অনিরাপদ হওয়া সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ ওপর এ হামলার ঘটনা ঘটে। মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাংকার; যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত। [সূত্র: আল–জাজিরা]

০৭ মার্চ ২০২৬

কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেওয়া হবে: আইআরজিসি

কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে ধ্বংস করে দেওয়া হবে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা আজ শনিবার সকালে ইরাকের কুর্দি–অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাঁদের ধ্বংস করে দেওয়া হবে। [সূত্র: আল-জাজিরা]

০৭ মার্চ ২০২৬

সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা কাতারের

সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা কাতারের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এ প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।

কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।

কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল শুক্রবার দেশটি ৯টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। [সূত্র: বিবিসি]

০৭ মার্চ ২০২৬

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বাংকারে লাখ লাখ ইসরায়েলি

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: বাংকারে লাখ লাখ ইসরায়েলি

শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখেছে ইসরায়েলি বাহিনী।

এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে (বাংকারে) অবস্থান করতে হয়েছে।

ইসরায়েলের বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে; যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তা সংস্থাগুলো ধারণা করছিল হামলার প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত ১০০০ ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে।

তবে এ পর্যন্ত ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলিদের দাবি, এটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষেত্রে ইরানের দুর্বল সক্ষমতাকে ফুটিয়ে তুলছে। আর এর কারণ হিসেবে ইসরায়েল তাদের ভাষায় নিজেদের ‘সাফল্য’কে কৃতিত্ব দিচ্ছে। [সূত্র: আল–জাজিরা]

০৭ মার্চ ২০২৬

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ

উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা শুরুর এক সপ্তাহের মাথায় আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন।

দুবাইয়ে দুটি এবং মানামায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মানামায় বিস্ফোরণের সময় সতর্ক সংকেত (সাইরেন) বেজে ওঠে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘দেশের নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’ [সূত্র: ডন]

০৭ মার্চ ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিমান হামলার সাইরেন বাজার পর আজ শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘সক্রিয় রয়েছে’। [সূত্র: গালফ নিউজ]

০৭ মার্চ ২০২৬

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ শনিবার ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

অস্ত্রের এ প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। [সূত্র: মিডল ইস্ট আই]

০৭ মার্চ ২০২৬

আজ রাতে ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে: মার্কিন অর্থমন্ত্রী

আজ রাতে ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে: মার্কিন অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।

স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’

এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। [সূত্র: আল–জাজিরা]

০৭ মার্চ ২০২৬

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।’ [সূত্র: আল–জাজিরা]

০৭ মার্চ ২০২৬

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সৌদির

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি সৌদির

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি উড়োজাহাজের অবস্থান। বাঁয়ে গত ১৭ ফেব্রুয়ারির স্যাটেলাইট চিত্রের দৃশ্য, আর ডানে ২১ ফেব্রুয়ারির দৃশ্য 

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি উড়োজাহাজের অবস্থান। বাঁয়ে গত ১৭ ফেব্রুয়ারির স্যাটেলাইট চিত্রের দৃশ্য, আর ডানে ২১ ফেব্রুয়ারির দৃশ্যছবি: রয়টার্স

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ঠেকিয়ে দিয়েছে।

ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল।

সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকোর তথ্যমতে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।

এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল। [সূত্র: বিবিসি]

০৭ মার্চ ২০২৬

তেহরানের বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর বড় হামলা

তেহরানের বিমানবন্দরে ইসরায়েলি বাহিনীর বড় হামলা

ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে ‘বড় হামলা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী।  সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

শুক্রবারের (৬ মার্চ) স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটল।

এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।

নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। [সূত্র: বিবিসি]

০৬ মার্চ ২০২৬

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত

লেবানন সীমান্তে হামলায় আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এর মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ সেনা আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে কে ওই হামলা চালিয়েছে, তা উল্লেখ করেনি ইসরায়েল।

০৬ মার্চ ২০২৬

খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল: ইসরায়েল সেনাবাহিনী

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাংকার ধ্বংসের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী।

সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাইয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে যে, বিমান বাহিনীর প্রায় ৫০টি যুদ্ধবিমান বাংকারে অভিযান চালায়, যা খুবই সুরক্ষিত জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল। যেখান থেকে ইরানের সর্বোচ্চ নেতা যুদ্ধসংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করতেন।

০৬ মার্চ ২০২৬

ইরানের কাছে ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না!’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন, তিনি ইরানে এমন নতুন নেতৃত্ব দেখতে চান, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।

তিনি জানান, নতুন নেতৃত্ব এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে।

০৬ মার্চ ২০২৬

বৈরুতে ইরানি দূতাবাসের কাছে ইসরায়েলি বিমান হামলা

লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসের খুব কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

শুক্রবার (৬ মার্চ) এই হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

০৬ মার্চ ২০২৬

‘নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দর বেন গুরিয়নে হামলা: ইরান

ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। 

ইরানের ইসলামি বিপ্লব গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের ‘নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে’ হামলা চালানো হয়েছে। একই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ‘বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে’ হামলা চালানো হয়।

এর আগে ইসরায়েলের বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

০৬ মার্চ ২০২৬

৯টি ব্যালেস্টিক মিসাইল ও ১০৯টি ড্রোন ভূপাতিতের দাবি আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা আজ (শুক্রবার) ৯টি ব্যালেস্টিক মিসাইল এবং ১০৯টি ড্রোন মাঝআকাশে রুখে দিয়েছে।

তবে তিনটি ড্রোন আমিরাতের সীমানার ভেতর আঘাত হেনেছে।


০৬ মার্চ ২০২৬

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

০৬ মার্চ ২০২৬

ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র?

ইরানের স্কুলে হামলার পেছনে যুক্তরাষ্ট্র?

ইরানের রাজধানী তেহরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাঘাই তেহরানের নিলুফার স্কয়ারে অবস্থিত ওই বিদ্যালয়ের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, স্কুলটির শ্রেণিকক্ষের জানালাগুলো বিধ্বস্ত হয়ে আছে এবং চারদিকে প্রচুর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

০৬ মার্চ ২০২৬

শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি চেয়েছে তিনটি ইরানি জাহাজ

তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

তিনি জানান, ইরানি সরকার ২৬ ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এই সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দু’জন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।

আরও পড়ুন