লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭২
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:১৯ এএম
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৪৩৭ জন ।
তেহরানে মার্কিন-ইসরায়েল হামলার প্রেক্ষিতে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত যুদ্ধ আবারও শুরু হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে পুনরায় বিমান হামলা শুরু করে, জোরপূর্বক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে এবং লেবাননের ভূখণ্ডে নতুন নতুন সামরিক হামলা চালায়।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন