ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই: আইএইএ
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:৩০ এএম
ছবি: সংগৃহীত
ইরান পারমাণবিক বোমা তৈরি করছে— এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।
তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময়ই স্পষ্ট থেকেছি।
দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও, অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুত রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’
সূত্র: আল–জাজিরা
আরও পড়ুন