EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না: নোবেল ফাউন্ডেশন

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না: নোবেল ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

অ অ

নোবেল পুরস্কার কোনোভাবেই, এমনকি প্রতীকী অর্থেও, অন্য কারও কাছে হস্তান্তর বা ভাগ করা যায় না- বিষয়টি আবারও স্পষ্ট করল নোবেল ফাউন্ডেশন।

রবিবার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, পুরস্কারটি যার নামে দেওয়া হয়, সেটি কেবল তার জন্যই প্রযোজ্য।

এতে বলা হয়, নোবেল পুরস্কারের মর্যাদা ও এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব। আলফ্রেড নোবেলের উইল ও সেখানে নির্ধারিত শর্তাবলি অনুসরণ করেই পুরস্কার দেওয়া হয়। 

বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, নোবেলের উইলে বলা হয়েছে, যারা ‘মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন’, তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে সেখানে নির্ধারিত আছে, কোন কোন কর্তৃপক্ষ কোন পুরস্কার দেওয়ার অধিকার রাখে।

প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বিস্তারিত পড়ুন এখানে

আরও পড়ুন