ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’
সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া বক্তব্যের পর ট্রাম্প এই মন্তব্য করেন। খামেনি তার বক্তব্যে ইরানের সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানের বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ তুলেছেন।
এরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করে বলেন, ইরানের শাসকরা দেশ পরিচালনায় দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে।
তিনি বলেন, খামেনি যেভাবে দেশ পরিচালনা করছেন, তা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সহিংসতার মাত্রা অতীতের তুলনায় অনেক বেশি।
ট্রাম্প আরও বলেন, সৎ নেতৃত্ব মানে দেশকে উন্নতির দিকে পরিচালনা করা, জনগণের উপর নির্যাতন চালানো নয়। তিনি বলেন, ‘নেতৃত্ব মানে সম্মান, ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন করা নয়।’
ট্রাম্পের বক্তব্যে খামেনিকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তিনি দাবি করেছেন, খারাপ শাসনের কারণে ইরান এখন পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য নয় এমন দেশগুলোর মধ্যে পড়ে।