EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ এএম

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

অ অ

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন ডেলসি রদ্রিগেজ। এর মধ্য দিয়ে নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (৫ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, দেশের বিরুদ্ধে অবৈধ সামরিক আগ্রাসনের কারণে ভেনেজুয়েলার জনগণ যে দুর্ভোগের শিকার হয়েছে, সেই বেদনা বুকে নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের একটি আদালতে তাদের হাজির করা হয়।

আদালতে মাদুরো বলেন, তিনি একজন নির্দোষ ও সৎ মানুষ এবং এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।

এর আগে গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে আনার পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ব্রুকলিন কারাগারে রাখা হয়। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ এনেছে। একই সঙ্গে মাদুরোর ছেলে গুয়েরা’র বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। [সূত্র: রয়টার্স]

আরও পড়ুন