EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরোকে

৬৩ বছর বয়সী মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

নিউইয়র্কের আদালতে তোলা হয়েছে মাদুরোকে

ছবি: সংগৃহীত

অ অ

কারাকাসে আমেরিকার এক নজিরবিহীন সামরিক অভিযানে গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়েছে। এই অভিযান ওয়াশিংটনের তেলসমৃদ্ধ দেশটিকে নিয়ন্ত্রণের পরিকল্পনার ভিত্তি শক্ত করেছে।

৬৩ বছর বয়সী মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের সঙ্গে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি। 

ভারী অস্ত্রশস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘেরাওয়ে সোমবার সকালে হেলিকপ্টার ও সাঁজোয়া গাড়িতে করে মাদুরোকে নিউইয়র্কের এক আদালতে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্প রবিবার রাতে বলেন, যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ আমেরিকার দেশটিকে ‘তত্ত্বাবধান’ করছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা করা হচ্ছে। সূত্র: এএফপি 

আরও পড়ুন