EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

ছবি সংগৃহীত

অ অ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নাটকীয় এক সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। গত শনিবার মধ্যরাতের ওই হামলায় এবং রাজধানীসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর বোমা বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ভেনেজুয়েলার সেনাসদস্যের পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।

মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে।

মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায় মার্কিন সেনারা।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তাদের আটক করা হয়। মার্কিন বিশেষ বাহিনী মাদুরোর বাসভবন বা কম্পাউন্ডে হেলিকপ্টার ঢুকে এই অভিযান চালায়। আটকের পর তাদেরকে বিমানে করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন