EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নয়

রুবিওর বার্তা, দাবি রিপাবলিকান সিনেটরের

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নয়
অ অ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো সামরিক পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমনটাই দাবি করেছেন রিপাবলিকান সিনেটর মাইক লি। খবর আল জাজিরার।

মাইক লি জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি এ তথ্য নিশ্চিত হয়েছেন। সিনেটর লির ভাষ্য অনুযায়ী, রুবিও তাকে বলেছেন, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকায় ভেনেজুয়েলায় আর কোনো অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না।

সিনেটর লি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যে সামরিক হামলা চালিয়েছে, তা মূলত গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যারা অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের ‘সুরক্ষা ও প্রতিরক্ষা’ নিশ্চিত করার জন্যই পরিচালিত হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক লি এই অভিযানের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, যুদ্ধ ঘোষণার অনুপস্থিতিতে কিংবা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়া এই ধরনের পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে বৈধ হতে পারে তা জানার অপেক্ষায় আছি।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বা পররাষ্ট্র দপ্তর এখনো এসব দাবির বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। ভেনেজুয়েলায় হামলা, মাদুরোর গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থান ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনা ও উদ্বেগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন