EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা রাশিয়ার

ব্যাবহারিক কূটনীতির ওপর আদর্শগত শত্রুতা জয়ী হয়েছে

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা রাশিয়ার
অ অ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

শনিবার (৩ ডিসেম্বর) রাশিয়া বলেছে, এই হামলার কোনো গ্রহণযোগ্য যুক্তি নেই এবং ‘আদর্শগত শত্রুতা’ কূটনীতির ওপর প্রাধান্য পেয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যাবহারিক কূটনীতির ওপর আদর্শগত শত্রুতা জয়ী হয়েছে।’

এর আগে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটক করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস মার্কিন বাহিনীর হাতে আটক নেতা নিকোলাস মাদুরোর ‘জীবিত থাকার প্রমাণ’ প্রকাশ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন