EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

হামে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
অ অ

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষায় ১৫৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জনের। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ৫৮৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রামে ২২১, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ এবং রংপুরে ২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন সিলেট বিভাগের। অন্য দুজনের একজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

আরও পড়ুন