EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

রক্ত না পাওয়া মুমূর্ষ রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

রক্ত না পাওয়া মুমূর্ষ রোগীকে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহিদুল ইসলাম তুহিন। ছবি: সংগৃহীত

অ অ

জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।

হাসপাতালের দায়িত্ব পালনের পাশাপাশি রোগীর জীবন বাঁচাতে রোগীর রক্তের গ্রুপের সাথে নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় চিকিৎসক নিজেই রক্তদান করেছেন। এ সংক্রান্ত একটি পোস্ট সোমবার (২ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ  নিয়ে নেটিজেনরা ডা. মাহিদুল ইসলাম তুহিনের মানবিকতার ব্যাপক প্রশংসা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ নিয়ে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কম পাওয়া যায়। পাশাপাশি চলছিল রক্তক্ষরণ।

এ অবস্থায় রোগীর অবস্থা মুমূর্ষ হওয়ায় ও তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসক।

আঞ্জুরা বেগমের দিনমজুর স্বামী মঞ্জু হাওলাদার বলেন, তার স্ত্রীর রক্তের গ্রুপ ছিল ‘এ পজেটিভ’। ওই মুহুর্তে বিভিন্ন আত্মীয়-স্বজনসহ ব্লাড ডোনারদের সাথে যোগাযোগ করেও পরেরদিন (১ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো রক্তদাতার সন্ধান পাওয়া যায়নি। ফলে রক্তশূন্যতায় ক্রমেই নিস্তেত হয়ে পরছিলেন আঞ্জুরা বেগম।

বিষয়টি জানতে পেরে মুমূর্ষ ওই রোগীর জীবন রক্ষায় এগিয়ে আসেন চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন। তাৎক্ষনিক নিজের রক্তের গ্রুপের সাথে মুমূর্ষ রোগীর রক্তের ক্রস ম্যাচিং করে মিলে যাওয়ায় তিনি রোগীকে রক্তদান করেন। ফলে সুস্থ্য হতে শুরু করেছেন মুমূর্ষ রোগী আঞ্জুরা বেগম।

পুরো বিষয়টি উল্লেখ করেন চিকিৎসক ডা. মাহিদুল ইসলাম তুহিন সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। যেখানে তিনি উজিরপুরে জরুরি রক্তদাতা সংকটের বিষয়টি তুলে ধরেন।

পাশাপাশি এ উপজেলায় একটি সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পাওয়ার কার্যকর নেটওয়ার্ক তৈরির আহবান করেছেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন বলেন, আমার রক্তের গ্রুপের সাথে ওই মুমূর্ষ রোগীর রক্তের গ্রুপ কিংবা ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় রোগীকে রক্ত দেয়া সম্ভব হয়েছে।

উজিরপুরে একটি সক্রিয় স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন গড়ে তোলা এবং জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতাদের সাথে যোগাযোগের কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।

উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা, এটি নিঃসন্দেহে মানবিক কাজ। ডাক্তারদের সেবাদানের ক্ষেত্রে এমন মানবিক ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন