EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

নিশ্চিত হামে মৃত্যু নেই, উপসর্গে ৫ জনের প্রাণহানি

এ সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন...

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

নিশ্চিত হামে মৃত্যু নেই, উপসর্গে ৫ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। 

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৪ এবং নিশ্চিত হামরোগী ৪৬ জন। ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজারের বেশি। একই সময়ে নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২২ হাজার ৯৭২।

এ সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে ১ হাজার ৮২ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন