EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

নোংরা রান্নাঘর, অপরিস্কার মেঝে, লেবেলবিহীন ঘি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের কারণে রাজধানীর মতিঝিল এলাকার হিরাঝিল হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত ৭ অক্টোবর পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, হিরাজিল হোটেলের রান্নাঘর অনেক নোংরা ছিল। মেঝে স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল। এসময় ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্রও দেখা যায়। 

এছাড়া হোটেলে লেবেলবিহীন ঘি সংরক্ষণ ও ব্যবহার করতেও দেখা যায়। হোটেলের খাদ্য কর্মীদের কোন প্রকার স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায় নি।

এছাড়াও পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে তারা ব্যর্থ হয়। এ সকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে  নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হিরাজিল হোটেলকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।

অভিযানে ঢাকা মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, মো. আসলাম ভূঁইয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের চৌকস টিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন