EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

থামছে না হাম, আরও ৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন হামে আক্রান্ত হয়েছেন...

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম

থামছে না হাম, আরও ৭ মৃত্যু

হাসপাতালে হামের চিকিৎসা নিচ্ছে এক শিশু। ছবি: সংগৃহীত

অ অ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন হামে আক্রান্ত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃত ৭ জনের মধ্যে সিলেটে ৩ জন এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন, আর উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জন। 

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের শরীরে।

আরও পড়ুন