EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হাম উপসর্গে একদিনে ৮ মৃত্যু

ঢাকা বিভাগেই মারা গেছেন পাঁচজন। এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৩৩ জন, সংক্রমণও থামছে না...

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

হাম উপসর্গে একদিনে ৮ মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ৫১ জন মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজার ৮৪৮। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের, ফলে এ পর্যন্ত নিশ্চিত রোগী ২২ হাজার ৩২৮ জন।

আরও পড়ুন