EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

যুক্তরাষ্ট্রের সহায়তায় হাম-রুবেলার টিকা পাবে ৩৪ লাখ শিশু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের সহায়তায় হাম-রুবেলার টিকা পাবে ৩৪ লাখ শিশু

ছবি: কামরুল ইসলাম রতন

অ অ

যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে ৩৪ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। ইউনিসেফের মাধ্যমে এই কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, দেশে চলমান হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 

কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।

এদিকে ঢাকার বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের শার্জে দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তারা।

আরও পড়ুন