EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চারজন। চট্টগ্রাম ও সিলেট বিভাগে মারা গেছেন দুজন করে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

হামের উপসর্গে আরও ৯ মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর মিছিল অব্যাহত, সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চারজন। চট্টগ্রাম ও সিলেট বিভাগে মারা গেছেন দুজন করে। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের এই প্রাদুর্ভাব শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬ জনের।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ছিলেন ১০১ জন। বাকি ৯৯৫ জনের মৃত্যু হয়েছে হামের প্রাথমিক উপসর্গ নিয়ে, তাদের রোগ পরীক্ষাগারে নিশ্চিত হয়নি।

আরও পড়ুন