EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হাম কেড়ে নিল আরও তিন শিশুর প্রাণ

নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জন

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

হাম কেড়ে নিল আরও তিন শিশুর প্রাণ

দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ছবি: সংগৃহীত

অ অ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছে।

একই সময়ে নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের শরীরে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

আরও পড়ুন