EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৯৪

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৯৪
অ অ

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৪০৫ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৯। গত ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭ হাজার ৮৫৬ জন। 

এতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি পেয়েছেন ৩৮ হাজার ৯৮০ জন।

আরও পড়ুন